April 20, 2026, 10:25 pm

বিএপিএলসির সভাপতি নির্বাচিত রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ

Reporter Name
  • আপডেট Wednesday, December 10, 2025
  • 100 জন দেখেছে

দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ প্রতিবেদক:: বাংলাদেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ।
একই মেয়াদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাইহাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ। মঙ্গলবার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনটি বিএপিএলসির নির্বাচন সূচি ও সংস্থার নির্বাচন বিধি অনুযায়ী এবং ট্রেড অর্গানাইজেশন রুলস, ২০২৫–এর সাথে সামঞ্জস্য রেখে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন হিসেবে বিএপিএলসি কাজ করে থাকে।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন: রোকেয়া কাদের (চেয়ারম্যান, দেশ গার্মেন্টস লিমিটেড), সৈয়দ ফারহাদ আহমেদ (এমডি ও সিইও, আমরা নেটওয়ার্কস লিমিটেড), আলহাজ মো. নুরুন্নবী (চেয়ারম্যান, এনসিসি ব্যাংক পিএলসি), মোহাম্মদ ইউনুস (ভাইস-চেয়ারম্যান, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি), মো. ইমাম শাহীন (এমডি ও সিইও, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি), ফারজানাহ চৌধুরী (এমডি ও সিইও, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি), শাহরিয়ার আহমেদ (চেয়ারম্যান, এপেক্স স্পিনিংh অ্যান্ড নিটিং মিলস লিমিটেড), হুমায়ুন রশীদ (এমডি ও সিইও, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি), মোহাম্মদ শামসুল ইসলাম (এমডি ও সিইও, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স পিএলসি), জেয়াদ রহমান (ডিরেক্টর, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স), শরিফ শাহ জামাল রাজ (ডিরেক্টর, রবির অক্ষিয়াটা পিএলসি), জাফর আহমেদ পাটোয়ারী (চেয়ারম্যান, পিপলস ইন্স্যুরেন্স), মো. শরিফ হাসান (ডিরেক্টর, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স), মনিরুল ইসলাম আখন্দ (এমডি, সামিট পাওয়ার লিমিটেড), চৌধুরী কামরুজ্জামান (ডিরেক্টর, রংপুর ফাউন্ড্রি লিমিটেড), মো. জাহেদুল ইসলাম (এমডি, প্রবতি ইন্স্যুরেন্স), হাসান তারেক (সিইও, ইস্টার্ন ইন্স্যুরেন্স), উজ্জ্বল কুমার সাহা (এমডি, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড) এবং মো. আব্দুল্লাহ আল এমরান (এমডি, ই-জেনারেশন পিএলসি)।
নবনির্বাচিত কমিটি ১ জানুয়ারি ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণ করবে। ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠেয় বিএপিএলসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে কমিটিকে পরিচিত করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর