November 9, 2026, 8:30 pm

গাজীপুরে ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১২

Reporter Name
  • আপডেট Monday, November 9, 2026
  • 23 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ কেজি গাঁজা, ৬ গ্রাম হেরোইন ও ১৮৩ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) গাজীপুর সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ কেজি গাঁজাসহ দুজন, ৬ গ্রাম হেরোইনসহ দুজন এবং ১৮৩ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৫টি মাদক মামলা রুজুসহ নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানামূলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর