July 8, 2026, 11:06 pm

বিএনপি ক্ষমতায় গেলে সকল জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ‘রেইনবো নেশন’ গড়ে তুলবো: মির্জা ফখরুল

Reporter Name
  • আপডেট Friday, October 24, 2025
  • 60 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ‘রেইনবো নেশন’ বা ‘রংধনু জাতি’ গড়ে তুলবে বলে ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর বনানী বিদ্যা নিকেত স্কুল ও কলেজ মাঠে ক্ষুদ্র জনগোষ্ঠী ‘গারো’ সম্প্রদায়ের সংগঠন ‘ঢাকা ওয়ানগালা কমিটির উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা উৎসব-২০২৫’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি দলের এই অবস্থান জানান।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ঘোষিত ৩১ দফায় খুব পরিষ্কার করে বলেছেন যে, আমরা একটি রেইনবো নেশন তৈরি করব। গারো সম্প্রদায়ের দাবি-দাওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ কর্মসূচিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি-ঐতিহ্য রক্ষা করা এবং তাদের সমস্যার সমাধানের জন্য পৃথক অধিদফতর গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। তিনি অঙ্গীকার করেন যে, বিএনপি আগামীতে সরকারে আসলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমী গঠন করা হবে এবং সরকারিভাবে গারোদের ‘ওয়ানগালা উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।
তিনি বলেন, বিএনপির দায়িত্ব হচ্ছে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা। একই সঙ্গে তাদের কৃষ্টি-সংস্কৃতিকে ধরে রাখা চেষ্টা করা।” তিনি সকলকে বাংলাদেশের নাগরিক হিসেবে মন-মানসিকতাকে মূল ধারার সঙ্গে এক হয়ে ওঠার চেষ্টা করারও আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠি দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির পরিচালক বাপন মানকিন, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিটসিল, আয়োজক কমিটির শুভজিট স্যানগমা নাকমা প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গারো সম্প্রদায়ের সদস্যরা না-গান পরিবেশন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর