October 5, 2026, 9:44 pm

টেকনাফে ১৭ কোটি ৭০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

Reporter Name
  • আপডেট Monday, October 5, 2026
  • 23 জন দেখেছে

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৭ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে এসআরবি ও বিজিবি। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার ভোরের মধ্যে পৃথক সময়ে এ অভিযান চালানো হয়েছে। আজ সোমবার বিকেলে এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস এম মারুফ বলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ৪ নম্বর স্লুইস গেটসংলগ্ন নাফ নদী সীমান্ত এলাকা থেকে ১১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করে এসআরবি ও বিজিবির সদস্যরা। এ সময় মোহাম্মদ ইদ্রিস নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। অন্যদিকে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া ঘাট এলাকা থেকে ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ ইয়াবাসহ রিয়াজ ও আতাউর রহমান নামে দুই মাদক কারবারিকে আটক করে এসআরবি।
উল্লেখ্য, গত এক মাসে ১২০টি অভিযানে প্রায় ১৪ লাখ পিস ইয়াবা, ৩ কেজি ক্রিস্টাল আইস, ৩০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, তিনটি অস্ত্রসহ ৩৪২ রাউন্ড গুলি উদ্ধার করে এসআরবি। এসব অভিযানে ৪৬ জন অপহৃত ভিকটিম উদ্ধারসহ ১৫৮ জন আসামিকে আটক করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর