October 5, 2026, 7:00 pm

গাজীপুর সিটি নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে নতুন আলোচনা-চূড়ান্ত মনোনয়ন কার ভাগ্যে

Reporter Name
  • আপডেট Monday, October 5, 2026
  • 29 জন দেখেছে

মোঃ আক্তার হোসেন ঢালি:: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। নির্বাচন ঘিরে এখন থেকেই বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে হিসাব নিকাশ। শেষ পর্যন্ত কে দলীয় মনোনয়ন পাবেন এবং কার নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন নগরবাসী ও রাজনৈতিক পর্যবেক্ষকরা। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে কয়েকজনের নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার, বর্তমানে ভারপ্রাপ্ত প্রশাসক শওকত হোসেন সরকার, আলহাজ সালাহ উদ্দিন সরকারসহ আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী। রাজনৈতিক অঙ্গনে আলোচিত এসব ব্যক্তির নিজ নিজ রাজনৈতিক পরিচিতি, সাংগঠনিক অবস্থান, জনসম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা নিয়েও চলছে নানা আলোচনা। তবে এখন পর্যন্ত চূড়ান্ত প্রার্থী হিসেবে কারও নাম নিশ্চিত না হওয়ায় পুরো বিষয়টি রাজনৈতিক মহলে সম্ভাবনা ও জল্পনা-কল্পনার মধ্যেই রয়েছে। গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী ও জনবহুল সিটি কর্পোরেশন। ফলে এ সিটির নির্বাচন শুধু স্থানীয় পর্যায়েই নয়, জাতীয় রাজনীতিতেও বিশেষ গুরুত্ব বহন করে। অতীতের নির্বাচনী অভিজ্ঞতা, রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তি এবং সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা সবকিছু মিলিয়ে এবারের নির্বাচন ঘিরে আগ্রহ বাড়ছে। নগরবাসীর প্রত্যাশা, দলীয় হিসাব, নিকাশের পাশাপাশি যিনি জনগণের কাছে গ্রহণযোগ্য, সৎ, যোগ্য ও নগর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে তারাই গুরুত্ব পাবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ততই জোরালো হবে। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও মাঠের বাস্তব সমীকরণই নির্ধারণ করবে গাজীপুর সিটি

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর