July 9, 2026, 11:37 am

বারি-বারটান’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name
  • আপডেট Tuesday, October 10, 2023
  • 105 জন দেখেছে

মো: জাফর আলী :: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বারি’র সেমিনার কক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষে মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) পক্ষে নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল ওয়াদুদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে বারি’র প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফ উদ্দিন আহমেদ ও পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (চ.দা) মো. হাফিজুল হক খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমরান খান চৌধুরী। এছাড়াও বারি’র এবং বারটান এর বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বারি এবং বারটানের পারস্পারিক সহযোগিতায় গবেষকদের গবেষণার ক্ষেত্র তৈরি করা ও পরস্পরের মধ্যে কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজের সুযোগ সৃষ্টির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
উল্লেখ্য, বারি বাংলাদেশের সর্ব বৃহৎ বহু ফসল গবেষণা প্রতিষ্ঠান। বারি এযাবৎ ফসলের ৬৫০ টি জাত এবং ৬৪০ টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। দেশের উন্নয়নে পুষ্টি নিরাপত্তায় বারি এবং বারটান পরস্পর সহযোগিতার মাধ্যমে কাজ করে যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর