July 9, 2026, 7:32 am

বারি’তে ডেঙ্গু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Wednesday, November 29, 2023
  • 113 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সেমিনার কক্ষে আজ বুধবার দুপুরে ডেঙ্গু বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। ডেঙ্গু বিষয়ে দেশের সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরেন পরিচালক (নিপসন) প্রফেসর ড. মিরজাদী সাবরিনা ফ্লোরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. তারিকুল ইসলাম এবং স্বাস্থ অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) প্রফেসর মো. নাজমুল ইসলাম। অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন স্তরের চিকিৎসক, সরকারি কর্মকর্তা, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন (গাজীপুর) ড. মো. খায়রুজ্জামান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর