July 9, 2026, 12:32 pm

বাপ্পা’র নতুন গান ‘এই ব্যথা’ প্রকাশ করল ধ্রুব মিউজিক স্টেশন

Reporter Name
  • আপডেট Monday, December 22, 2025
  • 189 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: শ্রোতা-দর্শকদের জন্য নতুন গান প্রকাশ করলেন বাপ্পা মজুমদার। গানটির শিরোনাম ‘এই ব্যথা’।‘এই ব্যথা কি তোমার অনুগত/চাইলেই রোদে এসে পেতে দেয় গা/এই ব্যথা কি দিনান্তে কোনও হাওয়া/স্বপ্নের মতো সারা রাত্রি জেগে থাকা’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন মাহি ফ্লোরা। গানটির সুর করেছেন এহসান রাহি ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। শিল্পীকে শুভাশিষ জানাতে উপস্থিত ছিলেন তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ অনেকেই।
গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘‘অনেকদিন পরে আয়োজন করে একটা গান হলো। আমি আনন্দিত। এই টিমে যারা কাজ করেছে তারা প্রত্যেকেই ট্যালেন্টেড। সবাই যার যার সেরাটা দিয়েছে এই গানে। গানটির ভিডিও নিয়ে একটু বলতে চাই, এই ধরণের মিউজিক ভিডিও আমাদের দেশে একেবারেই নতুন। যা একটি ভিন্নমাত্রা এনে দিবে বলে আমি বিশ্বাস করি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘‘বাপ্পা দার ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন আনন্দিত। আমি আশা করছি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।’
ডিএমএস জানায়, ১৮ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘এই ব্যথা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর