নিজস্ব প্রতিবেদক:: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৈশাখী ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| আজ মঙ্গলবার সকালে ক্লাব কার্যালয়ে এই আয়োজন করা হয়| টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মো: নোয়াব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহার সঞ্চালনায় বৈশাখী ভোজ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মো: মনসুর আহমেদ, দৈনিক বাস্তবায়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আলী আকবর, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: লিটন শেখ, এশিয়ান টেলিভিশন গাজীপুর প্রতিনিধি মো: মোবারক হোসেন রনি, আনন্দ টিভি গাজীপুর প্রতিনিধি মো: শাকিল আহমেদ, দৈনিক খবরপত্র পত্রিকার টঙ্গী প্রতিনিধি মো: বশির আলম, সাপ্তাহিক ঝুমুর পত্রিকার সম্পাদক মো: মাসুদ আলম, বঙ্গটিভি টঙ্গী প্রতিনিধি মোসা: শামিমা খানম, মো: মোস্তাফিজুর রহমান কাউসার, শারমিন খানম, শাকিল আল ফারুকী, মো: আশরাফুল আলম শ্রাবণ, মো: ফারুক হোসেন, মো: পারভেজ মারুফ, আব্দুল কাদেরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ|
বছরের প্রথম দিনে এইরকম একটি আয়োজন করায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সকলকে ধন্যবাদ জানিয়েছেন| আলোচনা সভায় গণমাধ্যম কর্মীরা বলেন, আমরা বাঙালির ঐতিহ্য ও বাঙালিয়ানাকে বুকে ধারণ করে পহেলা ˆবশাখ পালন করছি| এমন একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পেরে আমরা আনন্দিত|