May 25, 2026, 7:40 pm

বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

Reporter Name
  • আপডেট Monday, April 8, 2024
  • 164 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, গাজীপুর জেলা রোভার কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও সভাপতি, গাজীপুর জেলা রোভার জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মামুনুল করিম। এছাড়াও রোভার স্কাউটস গাজীপুরের কমিশনার, রোভার স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে জাতীয় দুর্যোগ থেকে বিভিন্ন জরুরি পরিস্থিতিতে স্কাউটস সদস্যদের ভূমিকা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। লেখাপড়ার পাশাপাশি স্কাউটসরা যেভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করেন তার গুরুত্ব অত্যধিক বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে রোভার স্কাউটস এর যেসকল সদস্য এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এবং সাম্প্রতিক সময়ে রোভার মুট অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর