July 9, 2026, 5:04 pm

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি প্রধান

Reporter Name
  • আপডেট Tuesday, November 21, 2023
  • 91 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন। সোমবার (২০ নভেম্বর) সকালে তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম একই দিন সন্ধ্যায় এক বার্তায় বিষয়টি জানান।
তিনি জানান, নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি প্রধান রামু সেক্টরের টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ বাইশফাঁড়ি বিওপি এবং তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজ-খবর নেন।
এ সময় তিনি সীমান্তে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন। সীমান্তে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নের নির্দেশনা দেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন বিজিবি প্রধান। পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সাথে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর