May 25, 2026, 8:46 pm

”বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২২” প্রদান করলেন জিএমপি কমিশনার মাহবুব আলম

Reporter Name
  • আপডেট Thursday, April 4, 2024
  • 107 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর পক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এ কর্মরত পুলিশ সদস্যের মেধাবী সন্তানদের ”বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২” প্রদান করেন জিএমপি কমিশনার মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার) মহোদয়।
সম্মানিত জিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যের সন্তানেরা একাডেমিক পরীক্ষায় মেধার সাক্ষর রেখেছেন, এজন্য আমরা গর্বিত। তিনি বলেন, পুলিশের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন তাদের ‘মা’। কারণ পুলিশে যারা চাকরি করেন, তারা সর্বক্ষণ জনগণের সেবা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। এজন্য সন্তানের পড়াশোনাসহ সার্বিক যত্ন তার মা’কে নিতে হয় । তাই এই কৃতিত্ব মা’দেরই প্রাপ্য।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জিএমপি কমিশনার মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার) মহোদয় আরো বলেন, ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষিত হয়ে জনগণের ও দেশের সেবা করতে হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এইসময় উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর