July 9, 2026, 6:21 pm

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৭ই মার্চ দিবস উদযাপন

Reporter Name
  • আপডেট Thursday, March 7, 2024
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদায় আজ বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে এদিন সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এর প্রতিকৃতিতে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার—এর নেতৃত্বে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার জাতীয় পতাকা এবং প্রো—উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচির সূচনা করেন। এসময় বিশ^বিদ্যলয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বাউবি’র শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম উপস্থিত ছিলেন। একই সাথে দেশ জুড়ে অবস্থিত আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহে একযোগে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।
এ ছাড়াও ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে উপাচার্যের পক্ষে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক রানা হামিদুর রহমানসহ, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর