September 23, 2026, 12:17 pm

বসুন্ধরা এলাকা থেকে প্রাইভেটকারসহ মোটরসাইকেল চোরচক্রের ৩ জন আটক

Reporter Name
  • আপডেট Wednesday, September 23, 2026
  • 8 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে বসুন্ধরা সিকিউরিটি টিম। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ আটকদের আইনি প্রক্রিয়ার জন্য ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকরা হলেন- মো. সুজন মিয়া (২৮), মো. আল-আমিন (৩১) ও মো. জাহিদ (৩৬)।
সিকিউরিটি টিম সূত্রের বরাতে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৩-৬৭৮০) বসুন্ধরার ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। গাড়িটির ছবি আগে থেকেই নিরাপত্তাকর্মীদের কাছে রক্ষিত থাকায় দায়িত্বরত সিকিউরিটি গার্ড তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করেন। এরপর নিরাপত্তা দল গাড়িটির পিছু ধাওয়া করে চোরচক্রটিকে হাতেনাতে ধরে ফেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক চক্রটি এর আগেও বসুন্ধরা আবাসিক এলাকার এ, আই, এল ও জি-ব্লকসহ বিভিন্ন স্থান থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল। ভাটারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর