August 9, 2026, 3:50 pm

বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

Reporter Name
  • আপডেট Sunday, August 9, 2026
  • 7 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার চর্বারিয়া ইউনিয়নে সাপানিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কাউনিয়া থানার নগরের পোল এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. মেহেদী হাসান ও ভাটিখানা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের খলিল মৃধার ছেলে মো. আব্দুর রহমান। আটকদের কাছ থেকে পুলিশ দুটি ধারালো ছোড়া, একটি হাসুয়া, দুটি ডেগার, পাঁচটি রামদা ও দুটি চাইনিজ কুড়ালসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ নাথ জানান, বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়ে চর্বারিয়ার সাপানিয়া এলাকার সৈকতের ঘেরে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ ২ সহযোগীকে আটক করা হলেও পালিয়ে যান মূলহোতা ঘের মালিক সৈকত। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর