July 9, 2026, 8:42 pm

বদলির পর থানায় যোগদানের আগেই ওসিকে প্রত্যাহার

Reporter Name
  • আপডেট Monday, December 11, 2023
  • 111 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: নির্বাচন কমিশন কর্তৃক দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির সুপারিশ করা হয়। এর আওতায় গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমানকে শ্রীপুর থানায় বদলির আদেশ হয়। ওই আদেশে ফয়েজুর রহমানকে শ্রীপুর থানায় বদলি করা হয়। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্দেশে শ্রীপুর থানা থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে।
আদেশের পরদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের বাসভবনে স্বস্ত্রীক ওই ওসি’র সাক্ষাতের ছবি ভাইরাল হয়। এরপর থেকে এ আসনের ভোটার ও সচেতন ব্যক্তিরা ওই ওসিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করতে থাকেন।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (০৮ ডিসেম্বর) আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী অধ্যাপক রুমানা আলী প্রধান নির্বাচন কমিশনারের কাছে শ্রীপুর থানায় নতুন পদায়ন করা ওসি ফয়েজুর রহমানকে এ থানা থেকে বদলির দাবি জানান। তার আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমানকে শ্রীপুর থানায় যোগদানের আদেশ প্রত্যাহার করা হয়। শ্রীপুর থানায় যোগদানের আগেই মোহাম্মদ ফয়েজুর রহমানকে প্রত্যাহার করা হলো।
দলের একটি সূত্র জানান, তিনি চিঠিতে উল্লেখ করেন নতুন বদলির আদেশ পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের খালাতো ভাই। প্রতিপক্ষ প্রার্থীর নিকটাত্মীয় হওয়ায় নিরপেক্ষ নির্বাচনী পরিবেশে প্রভাব খাটানোর সম্ভাবনা আছে। তাই তাকে জরুরিভাবে অন্যত্র বদলির আবেদন করেন রুমানা আলী।
চেয়ারে বসার আগেই শ্রীপুর থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমান স্বস্ত্রীক বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থীর সাথে সাক্ষাতের বিষয়ে বলেন, সাক্ষাতের করার কিছু নেই। ঈদ পরবর্তী এসপি স্যারের বাংলোতে একটি প্রোগ্রামে ওই এমপির সাথে ছবি উঠিয়েছিলাম। তিনি স্বীকার করেন ইতোমধ্যে আমাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোন থানায় তাকে পদায়ন করা হয়েছে তা তিনি জানান নি।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম বলেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমানকে প্রত্যাহারের আদেশের কপি এখনো হাতে পাইনি। তাকে কি কারণে প্রত্যাহার করা হয়েছে তাও জানিনা। তবে, বিভিন্ন অনলাইন গণমাধ্যমে দেখতে পেয়েছি তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও দ্বাদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, শুনেছি শ্রীপুর থানায় নতুন পদায়ন করা ওসির বদলির আদেশ হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো চিঠি তিনি এখনো পাননি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর