July 9, 2026, 6:22 am

বছরের শেষে এলো মাহতিমের গান

Reporter Name
  • আপডেট Sunday, December 31, 2023
  • 124 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: বছর শেষে এলো তরুণ সংগীতশিল্পী মাহতিম সাকিবের গান। তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী বলা হয় তাকে। সেই তরুণ শিল্পী বছর শেষে দিলেন চমক। প্রকাশ পেলো তার গান ‘তোকে ছাড়া বোঝে নারে মন’। শুধু গানই নয়, সঙ্গে গানটির ভিডিও প্রকাশ হয়েছে। এটি দেখা যাবে বাংলাএক্সপ্রেস ফিল্মের ইউটিউব চ্যানেলে।
জানা যায়, জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মেরাজ তুষার। মিউজিক ভিডিওতে মডেল হয়েছে ঋতি ও সৌরভ ফার্সি। এটি নির্মিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মসের ব্যানারে। পরিচালনায় ছিলেন ওয়াহিদ বিন চৌধুরী ও মামুন খান। ক্যামেরায় ছিলেন সোহাগ গান। গানের শুটিং হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানসহ বিভিন্ন লোকেশনে।
প্রযোজক ও বাংলা এক্সপ্রেসের কর্নধার পারভেজ চৌধুরী বলেন, ‘অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম চা বাগানে ঘুরতে যাওয়ার। তখন ওয়াহিদ বিন চৌধুরী প্রস্তাব রাখলেন শুধু ঘুরাঘুরি না করে এর পাশাপাশি একটা গানের শুটিং করে ফেলার। সেখান থেকে মাহাথিম সাকিবের গানটি বাছাই করি। আশা করছি দর্শক-শ্রোতা সবার গানটি ভালো লাগবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর