August 24, 2026, 3:12 am

বকশীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ

Reporter Name
  • আপডেট Monday, March 25, 2024
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, জামালপুর :: জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তারের উদ্যোগে উপজেলার দুই হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়। বকশীগঞ্জ পৌর এলাকার ধুমালী পাড়া নিজ বাড়ি থেকে এসব শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়। শাড়ি- লুঙ্গী বিতরণকালে ব্যারিস্টার সামীর সাত্তার ছাড়াও পৌর কাউন্সিলর মিজানুর রহমান, ভিপি রিপন, ব্যবসায়ী খোকন আকন্দ, মোজাহারুল ইসলাম ভিমল, ছাইদুর রহমান, বকশীগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ব্যারিস্টার সামীর সাত্তার পবিত্র ঈদ উপলক্ষে সকলকে আগাম শুভেচ্ছা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর