July 20, 2026, 8:52 pm

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি::
  • আপডেট Sunday, July 19, 2026
  • 22 জন দেখেছে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন সুসংহত করতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। আজ রবিবার (১৯ জুলাই) জুলাই ছাত্র আন্দোলনের শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের ঘাটারচরে তাঁর কবর জিয়ারত এবং শহীদ রিয়াজ গোলচত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষিত থাকবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিভেদ নয়, জাতীয় ঐক্যের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্মৃতিচিহ্ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শহীদের আত্মত্যাগের মধ্য দিয়েই পরিবর্তনের পথ সুগম হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলন—প্রতিটি সংগ্রামের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করা।
আমান উল্লাহ আমান আরও বলেন, কেরানীগঞ্জে কোনো ধরনের জুলুম-অত্যাচার চলতে দেওয়া হবে না। মাদক, চাঁদাবাজ ও দখলদারদের কোনো স্থান হবে না। ঢাকা-২ আসনের কেরানীগঞ্জকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. শামীম হাসান, সহসাধারণ সম্পাদক মো. মনিরুল হক মনিরসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর