July 9, 2026, 2:44 pm

ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, December 24, 2023
  • 132 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফেনী :: ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ রোববার দুপুরে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অভিষেক দাশের সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, সদস্য আবুল হাসেম, আমজাদ হোসেন বিপ্লব, তৌহিদুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম ও সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিপন প্রমুখ।
ফেনী জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের ৭টি করে ১৪টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় সোনাগাজী ও সদর উপজেলা দল মুখোমুখি হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর