July 9, 2026, 3:55 pm

ফিলিস্তিনে ইসরাইলের বর্বোরচিত হামলার প্রতিবাদ ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Thursday, October 19, 2023
  • 118 জন দেখেছে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সারাদেশ ব্যাপী প্রতিদিনই ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে ইসরাইলের বর্বোরচিত হামলার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে ধর্মপ্রাণ মুসলমানগন।এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে আঠারবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ স্লোগানে বক্তারা বলেন আমরা মুসলমান সেজন্য ফিলিস্তিনের মুসলমানদের কে ইসরাইলের ইহুদীবাদীরা নির্বিচারে মুসলমান মানুষদেরকে শহীদ করছে।এসময় হাজার হাজার মুসলমাগণ মিছিলে স্লোগান দিয়ে বলেন ইসরাইলিদের পন্য সামগ্রী আমরা ক্রয় করব না।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জুবের আলম কবির রুপক।অপরদিকে আঠারবাড়ী ইউনিয়নের আওতাধীন বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষক বৃন্দ সহ আরো অনেকেই প্রতিবাদী মিছলে অংশ নেয়।এছাড়াও খালবলা বাজারের আল জামিয়াতুল কুরআনিয়া মাদরাসার মুহতামিম, শিক্ষার্থী এমনকি এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর