July 10, 2026, 5:19 pm

ফরিদপুর জেলা পুলিশের খাবার স্যালাইন-পানি ও গামছা বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, April 30, 2024
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :: তীব্র তাপদাহে তৃষ্ণার্তদের জেলা পুলিশ খাবার স্যালাইন-পানি ও গামছা বিতরণ করছেন। জেলা জুড়ে সপ্তাহব্যাপী তীব্র তাপদাহ চলছে। এতে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। নিন্মআয়ের মানুষেরা দিনমজুর শ্রমিক রিক্সাচালক পড়েছে সব থেকে নিদারুণ কষ্টের ।
এই তাপপ্রবাহে শহরের জনতা ব্যাংকের মোডড়ে সাধারণ মানুষ, পথচারী, রিক্সাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে স্বস্তি আনয়নে ৫শতাধিক লোকের মাঝে বিনামূল্যে সুপেয় পানি ও ২টি করে খাবার স্যালাইন ও একটি গামছা বিতরন করেন ফরিদপুর জেলা পুলিশ । আজ মঙ্গলবার দুপুরে শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের হাতে বিশুদ্ধ পানি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদা হুসাইন, পুলিশের ফরিদপুর সদর সার্কেল সালাউদ্দিন, কোতয়ালী থানার ওসি মো. হাসানুউজ্জামান প্রমুখ।
ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম বলেন, এই তাপদাহ যতদিন পর্যন্ত চলবে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে আমাদের এই সুপেয় খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ চলবে।
তিনি বলেন এই কর্মসূচির পাশাপশি মানুষকে সচেতন করতে বিভিন্নভাবে লিফলেট এবং বিভিন্ন ফেসবুকে প্রচার প্রচারণার মাধ্যমে সবাই এইতাপদাহে সর্তকতা অবলম্বন করে। সহনীয় জামা কাপড় পড়ে বিশেষ করে শ্রমজীবী যারা তারা যেন সাবধান থাকে।
উল্লেখ্য, গত দশ দিন যাবত ফরিদপুরের তাপমাত্রা ৩৬ ডিক্রি সেলসিয়েস থেকে ৪১.০৫ ডিক্রি সেলসিয়েস এ চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর