May 31, 2026, 6:03 am

ফরিদপুরে ৩ হাজার ৬শ’ পিচ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Thursday, July 20, 2023
  • 104 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :: ফরিদপুরে ৩ হাজার ৬শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  আজ বৃহস্পতিবার জেলা শহরের ব্রাহ্মণকান্দা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার মধুখালী উপজেলার বনমালিদিয়া এলাকার মৃত পাচু ফকিরের ছেলে আলী আকবর ফকির (৫০), নগরকান্দা উপজেলার সেন্টু কাজীর ছেলে ইমরুল কাজী (৩৭), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ডিলপাড়া এলাকার মোহাম্মাদ হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩৮), কক্সবাজার সদরের বৌদ্দগুনা এলাকার নুরুল হকের ছেলে মো. ফারুক (৩২) ও একই জেলার খসরুকুল দক্ষিণ মামুনপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মো. খোকন তারেক (২০)।   এর মধ্যে গ্রেপ্তার আলীর বিরুদ্ধে একটি মাদক মামলার যাবজ্জীবন সাজা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ছয়টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারে সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কোতোয়ালি জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলা দায়ের শেষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর