November 23, 2026, 11:22 am

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার, টঙ্গী::
  • আপডেট Monday, November 23, 2026
  • 18 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বসতঘরে আগুন লেগে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম দাঁড়াইল এলাকার এই অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধরা হলেন মনিরা আক্তার (৩০), তার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬) ও তরিকুল ইসলাম (২৬)।
সোমবার (২৩ নভেম্বর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার রাতে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন বসত বাড়িতে গ্যাস লিকেজের থেকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর