June 7, 2026, 11:13 am

ফরিদপুরে মুজিব পার্ক উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, July 31, 2023
  • 302 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :: ফরিদপুরে মুজিব পার্ক উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের বাশঁপুর-বন্দর এলাকায় পার্কটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

উপজেলার কোরকদি ইউপি চেয়ারম্যান মুকুল হোসেন রিক্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরী, ইউপি সদস্য সুবল বিশ্বাস। গ্রামীণ এ বিনোদন কেন্দ্রে শিশু–কিশোরদের জন্য রয়েছে বিভিন্ন প্রকারের রাইড। 

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের প্রত্যেকটি উপজেলায় বিনোদনকেন্দ্র গড়ে তোলার প্রয়োজন। এতে মানুষের মনোবিকাশের পাশাপাশি আমাদের তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকতে পারবে। এ ধরনে উদ্যোগে সব ধরনের সহযোগিতা করা হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর