June 7, 2026, 12:20 pm

ফরিদপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, August 2, 2023
  • 148 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :: ফরিদপুরের নগরকান্দায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারা হলেন- উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের মোজাম সর্দারের দুই ছেলে রায়েব আলী সর্দার (৪০), ইয়ার আলী সর্দার (৩৫), কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের হায়দার মীরের ছেলে সবুর মীর (২৮), দেলবাড়ীয়া গ্রামের মৃত নাজমুলের ছেলে জামিল (৪০) ও ঈশ্বরদী গ্রামের আতর আলী মুন্সীর ছেলে মান্দার মুন্সী (২৮)।

গ্রেপ্তারদের আজ বুধবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কের উপজেলার লস্করদিয়া এলাকার একটি ইট ভাটার কাছ থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, আমরা গোপন সংবাদ পাই লস্করদিয়া এলাকায় একটি ইট ভাটার পাশে একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। আমরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর