July 23, 2026, 10:08 am

প্রথমবার ক্রীড়াবিদদের স্বীকৃতি দিল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন

Reporter Name
  • আপডেট Monday, March 2, 2026
  • 142 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক:: ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো সম্মাননা প্রদান করল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ৯ জন ক্রীড়াবিদ পেয়েছেন ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি মনোনীত ক্রীড়াবিদদের হাতে সম্মাননা ও ১ লাখ টাকা করে অর্থ পুরস্কার তুলে দেন।
প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের উদ্যোগে এবারই প্রথম দেওয়া হলো এই পুরস্কার। আয়োজকদের আশা, ভবিষ্যতে এটি দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননায় পরিণত হবে।
ক্রিকেটে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও নারী ক্রিকেটার মারুফা আক্তার সম্মাননা পেয়েছেন। ফুটবলে পুরস্কৃত হয়েছেন সাবেক তারকা আলফাজ আহমেদ ও জাতীয় নারী দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। এছাড়া অন্যান্য ডিসিপ্লিনের আরও ক্রীড়াবিদদের স্বীকৃতি দেওয়া হয়। প্রথমবারের মতো এমন সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুরস্কারপ্রাপ্তরা। তারা বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আগামীতে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ আন্তর্জাতিক মানের ও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দেশের ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর