August 25, 2026, 3:18 am

পূবাইলে জানালা কেটে দুর্ধর্ষ ডাকাতি, ৭ ভরি সোনা টাকা মালামাল লুট

Reporter Name
  • আপডেট Sunday, April 28, 2024
  • 169 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর পূবাইলের ভাদুনে আরমান সরকারে বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় ডাকাতরা  দুটি এলইডি টিভি, ৭ ভরি সোনা, নগদ ৫০ হাজার টাকা, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, চার্জার ফ্যান, ভোটার আইডি কার্ড, ব্যাংকের কাগজপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা প্রায় ৮ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।
ভোক্তভোগীরা জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির জানালার গ্রীল কেটে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ জন ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে  ৭ বছরের আলফিন, কলেজ পড়ুয়া ছেলে এস এম রাজিন রিহানকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্বর্ণের চেইনসহ আলমারির চাবি ডাকাতদের কাছে দিয়ে দেয়। এই সুযোগে ডাকাতরা বিভিন্ন মালামাল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে পূবাইল থানার ওসি কামারুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর