June 2, 2026, 4:07 am

পূবাইলে ইজিবাইক চালক হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, March 30, 2026
  • 67 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর পূবাইলে ইজিবাইক চালক শাহাবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মমতাজ আলীকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাত ১০টার দিকে ভোটমারি ইউনিয়নের ভোটমারি বাজারে মেসার্স জনি ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম জানান, গত ১১ মার্চ রাতে গাজীপুরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় শিরিষ চেয়ারম্যানের বাড়ির পাশে মেঘডুবি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মমতাজ আলীসহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি ইজিবাইক চালক শাহাবুল ইসলামকে (৪৭) চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মাহাবুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর