October 12, 2026, 3:23 pm

পুলিশ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে : আইজিপি

Reporter Name
  • আপডেট Wednesday, September 6, 2023
  • 144 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :: বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশের পুলিশ শত বছরের পুরনো একটি প্রতিষ্ঠান। সকল জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে পুলিশ জনগণের আস্থা অর্জন করে দায়িত্ব পালন করে আসছে। শুধু নির্বাচন নয়, ঈদ, ঈদের সময় বাড়ি ফেরা ও পূজাসহ বিভিন্ন সময় জনগণকে নিরাপত্তা দিয়ে আসছে পুলিশ। এতে পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আজ বুধবার দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। 

আইজিপি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি। এই নির্বাচনে অতীতের সকল নির্বাচনের মতো সফলভাবে পুলিশ দায়িত্ব পালন করবে। এই দেশে একসময় জঙ্গিবাদ ও সন্ত্রাসের তৎপরতা আমরা লক্ষ করেছি।কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও লজিস্টিক সাপোর্টের জন্য আমরা আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘আজমিরীগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে আমার বাড়ি। তাই আজমিরীগঞ্জকে আমার নিজের এলাকা মনে করি। শৈশবে এই আজমিরীগঞ্জ নিয়ে অনেক স্মৃতি আছে।আজমিরীগঞ্জ থানার বিভিন্ন সমস্যা সমাধান করা হবে। বিশেষ করে আবাসন সমস্যা সমাধানের জন্য জরুরি ভিত্তিতে একটি ডরমেটরি ভবন নির্মাণ করা হবে।’

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও ওসি মাসুক আলী। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর