August 4, 2026, 1:18 pm

পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন

Reporter Name
  • আপডেট Tuesday, August 4, 2026
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: কারা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে একটি মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট চালু করা হয়েছে। সোমবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন নতুন এ চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করেন।
কারা অধিদপ্তর জানিয়েছে, নিজস্ব ব্যবস্থাপনায় স্থাপিত এই মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট কারা কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকাসহ দেশের বিভিন্ন কারাগার থেকে চিকিৎসার জন্য রাজধানীতে আসা কর্মকর্তা-কর্মচারীরাও এখান থেকে সেবা নিতে পারবেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একজন কর্মকর্তা বা কর্মচারী নিজে, তার স্বামী বা স্ত্রী এবং সন্তান বিনামূল্যে প্যাথলজিক্যাল সেবা পাবেন। এ ছাড়া তাদের বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি সরকারি নির্ধারিত মূল্যের ৫০ শতাংশ ছাড়ে প্যাথলজিক্যাল ল্যাব সেবা গ্রহণ করতে পারবেন।
কারা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করতে সহায়ক হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর