June 2, 2026, 5:04 am

পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

Reporter Name
  • আপডেট Monday, March 30, 2026
  • 51 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সফরের দ্বিতীয় দিন রোববার (২৯ মার্চ) রাতে পাবনা প্রেসক্লাবে তার বাল্য বন্ধু এবং সতীর্থ সাংবাদিক সহকর্মীদের সঙ্গে এক আনন্দঘন সময় কাটিয়েছেন। রাষ্ট্রপতির সম্মানে ‘এসো মিলি প্রাণের টানে’ শীর্ষক আড্ডার আয়োজন করেন প্রেসক্লাব কর্তৃপক্ষ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই ক্লাবের ২২তম সদস্য (সম্মানিত জীবন সদস্য)।
রোববার সন্ধ্যা সোয়া সাতটায় রাষ্ট্রপতি পাবনা প্রেসক্লাবে এসে পৌঁছান। এসময় পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী, পাবনা প্রেসক্লাবের বর্তমান সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সম্পাদক জহুরুল ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর দীর্ঘ আড়াই ঘণ্টা রাষ্ট্রপতি বাল্যবন্ধু এবং নবীন প্রবীণ সাংবাদিকদরে সঙ্গে কুশল বিনিময়সহ পাবনায় তার শিক্ষাজীবন, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের গৌরবময় স্মৃতিচারণ করেন।
আড্ডায় স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জহুরুল ইসলাম বিশু, রবিউল ইসলাম রবি, স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বাল্যবন্ধু পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শিবজিত নাগ, মোক্তার হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, এবিএম ফজলুর রহমান, আব্দুল মতিন খান প্রমুখ। দীর্ঘ আড়াই ঘণ্টার স্মৃতিচারণ শেষে রাষ্ট্রপতি রাত পৌনে ১০টায় প্রেসক্লাব ত্যাগ করে পাবনা সার্কিট হাউজে গমন করেন রাষ্ট্রপতি। এর আগে সকালে রাষ্ট্রপতি পাবনার আরিফপুর গোরস্থানে বাবা-মা, শশুর-শাশুড়ির কবর জিয়ারত করেন।
সোমবার তিনি সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুরে রাষ্ট্রপতির নামে প্রতিষ্ঠিত একটি মসজিদ পরিদর্শন করেন। একইদিন বিকালে পারিবারিক কর্মসূচি শেষে মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। উল্লেখ্য, ২৮ মার্চ রাষ্ট্রপতি ৪দিনের সরকারি সফরে পাবনায় আসেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর