May 31, 2026, 2:21 pm

পাকিস্তানও বাংলাদেশের পথেই হাটছে!

Reporter Name
  • আপডেট Sunday, February 1, 2026
  • 136 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের এবারের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু এখনও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নিশ্চয়তা মেলেনি। এ নিয়ে সোমবার ঘোষণা আসার কথা থাকলেও, আজ রোববারই জানা যেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত। একইসঙ্গে বিশ্বকাপ না খেললে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে তাদের বিকল্প টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
যা ইতোমধ্যেই বাংলাদেশ নিয়ে ফেলেছে। বিশ্বকাপে না যাওয়ার কারণে দেশের খেলোয়াড়দের এখন কোন কাজ নেই। ফলে তাদের নিয়ে একটি ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে টাইগাররা। আড়াই কোটি টাকার সেই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই অধিনায়ক ও কোচের নাম ঘোষণা করেছে বিসিবি।
এমন পরিস্থিতিতে পাকিস্তানও যেন বাংলাদেশের পথেই হাটতে যাচ্ছে। শেষ পর্যন্ত সালমান-বাবরদের বিশ্বকাপে খেলা না হলে বাংলাদেশের মতোই বিকল্প পরিকল্পনা করে রেখেছে পিসিবি। সূত্র জানিয়েছে, কোনো কারণে বিশ্বকাপে না গেলে চারটি দলের অংশগ্রহণে লাহোরে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। যেখানে বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে তিন দল নিয়ে।
অন্যদিকে, পাকিস্তানের চার দল হবে ‘দ্য পাকিস্তান’, শাহিন্স, অনূর্ধ্ব-১৮ দলকে নিয়ে ক্রিকেটারদের ভাগ করে। তাদের আগেই এই পথ দেখানো বিসিবির তিন দলের অংশগ্রহণে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে একটি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজন করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর