মোঃ জাফর আলী: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ টঙ্গী ও গাজীপুরের সর্বস্তরের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নাজমুল মন্ডল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের বার্তা। ঈদের এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হয়—এ প্রত্যাশা করেন তিনি। তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা, ত্যাগ ও মানবসেবার চেতনা। এই শিক্ষা ধারণ করে সবাইকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের সুখ-শান্তি কামনা করেন। নাজমুল মন্ডল টঙ্গীর ৪৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি আগামীতেও কাজ করে যেতে চান। এজন্য এলাকাবাসীর সহযোগিতা, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন। সবশেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবার জীবন ঈদের আনন্দে ভরে উঠুক এবং মহান আল্লাহ আমাদের সবাইকে সুখে-শান্তিতে রাখুন।”