নিজস্ব প্রতিবেদক:: সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানা থানা বিএনপি ও ৫৬ নং ওয়ার্ডের সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও এক জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরণ, মোঃ রমজান হোসেন বিল্লাল, সহ-সভাপতি টঙ্গি পূর্ব থানা বিএনপি, এডভোকেট শহীদুল ইসলাম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক, মোঃ আমিনুল ইসলাম লিটু, বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি , মোঃ সালাউদ্দিন খোকন সাবেক সাধারণ সম্পাদক ৫৬ ওয়ার্ড বিএনপি, মোঃ মোহন মিয়া, বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শাহ আলম, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ও ৫৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক , নূর মোহাম্মদ জাকারীয়া রিছাল, ছাত্রদল নেতা টঙ্গী পূর্ব থানা, মোঃ নিউটন খান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রজন্ম ‘৭১’ কেন্দ্রীয় কমিটি, বিএনপি, যুবদল, ছাত্রদল, নেতৃবৃন্দ সহ প্রমুখ।
সভা শেষ উক্ত সভার প্রধান আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরণ , নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ২৪ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে টঙ্গী বাজার ৫৭ ওয়ার্ড থেকে দেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান।