October 12, 2026, 2:35 pm

নির্মাতা মোহন খান  লাইফ সাপোর্টে

মাসুদ আলম
  • আপডেট Friday, May 5, 2023
  • 261 জন দেখেছে

অন্যতম নাট্যকার ও নির্মাতা মোহন খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি অনেক দিন ধরে ব্রেন টিউমার জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা এস এ হক অলিক।

কিছুদিন আগে ব্রেইন টিউমার অপসারণ শেষে বাসায় ফিরেছিলেন মোহন খান। এরপর চলতি সপ্তাহে ঘাড়ের হাড়েও একটি অস্ত্রোপচার করা হয় নির্মাতার। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। নির্মাতা অলিক জানান, ওনার ব্রেইন টিউমার অপারেশন করা হয়েছিল। এরপর ঘাড়েও একটি অপারেশন হয়। মাঝে বাসায় ফেরার পর পড়ে গিয়ে আঘাতও পান তিনি। আজ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এই পর্যায়ে সবার কাছে দোয়া কামনা করছি।

৫ শতাধিক নাটক নির্মাণ করেছেন মোহন খান। এরমধ্যে ৩ শতাধিক নাটক রচনা করেছেন তিনি।  তার লেখা বিটিভির সাড়া জাগানো নাটক ‘তিতির ও শঙ্খচিল’ প্রযোজনা করেছিলেন আবদুল্লাহ আল মামুন। শূন্য দশকের পুরোটাজুড়ে তিনি ছোটপর্দা শাসন করেছিলেন নাটক নির্মাণ করে। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর