October 12, 2026, 5:32 pm

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে জিএমপি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, October 12, 2023
  • 172 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের সভাকক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে উক্ত বিশেষ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ জিয়াউল হক (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আহমার উজ্জামান, পিপিএম সেবা (ক্রাইম এন্ড অপারেশন), গাজীপুরস্থ র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার, কৃষি বিপণন, বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিগণ এবং জিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণ, প্রতিকার এবং পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর