October 12, 2026, 3:46 pm

নিজের গানে ডন রূপে হাজির আসিফ আকবর

Reporter Name
  • আপডেট Sunday, June 9, 2024
  • 134 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার ডন রূপে হাজির হচ্ছেন একটি গানচিত্রে। গানটির শিরোনাম ‘দ্য লাস্ট ডন’। গানটি গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন এই কণ্ঠশিল্পী। গানের কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। সংগীত পরিচালনা করেন জাভেদ আহমেদ কিসলু এবং গানের ভিডিও পরিচালনায় ছিলেন সৈকত নাসির। সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
গানটি নিয়ে আসিফ লিখেছেন, ‘একজন গায়ক গান গায়, আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশগুলো। সে নিজেও সেই নোংরা সমাজের একটি অংশ। বিচারের বাণী কাঁদছে নিভৃতে, ডন আইন তুলে নেয় নিজের হাতে। শিশু ধর্ষণ ও পাচার, তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা এবং নারী পাচারসহ মানবপাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা তৈরি করেছি “দ্য লাস্ট ডন”! গায়ক হিসেবে আমি সর্বোচ্চ ন্যায়বিচার চাইতে পারি কথা, সুরে, গানে।’ ‘দ্য লাস্ট ডন’ গানটি আগামী ১৭ জুন বিকেল ৪টায় আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর