October 3, 2026, 6:55 am

নারায়ণগঞ্জে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, February 1, 2026
  • 228 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল মান্নান।
এর আগে, শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জয় মিয়া (২৫) দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত লাল মিয়ার ছেলে। গ্রেপ্তার অপরজন মিঠু সরদার (৩৫)। তিনি ভোলাইল শান্তিনগর এলাকার মৃত হাসান সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল মান্নান জানান জানান, এ চক্রের গডফাদার ও সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর