July 9, 2026, 5:29 am

নান্দাইলে জমত আলী’র মৃত্যু বার্ষিকী-দোয়া মাহফিলে এমপি তুহিন

Reporter Name
  • আপডেট Monday, September 25, 2023
  • 138 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার :: নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের রামকৃস্নপুর গ্রামের মুহাম্মদ জমত আলীর মৃত্যু বার্ষিকীতে আলোচনা,মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।২৪ শে সেপ্টেম্বর রবিবার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উন্নয়নের রুপকার আলহাজ মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি।অনুষ্টান পরিচালনা করেন মুহাম্মদ জমত আলীর সুযোগ্য সন্তান নান্দাইল উপজেলা যুবলীগের নেতা ও সমাজ সেবক মোঃ জুয়েল ফারুক। বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল।
এছাড়াও ১নং বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবদুল মতিন,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম শামীম খান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাচ্চু,নান্দাইল শহিদ সৃতি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাসেম, নান্দাইল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী রিয়েল, এবং মাদরাসার ছাত্র-ছাত্রী ও মুসল্লীবৃন্দ, এলাকার গণ্যমান্য লোকজন দোয়া ও মিলাদ মাহফিলে শরীক হন। মুনাযাত শেষে তবারক বিতরনের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর