June 1, 2026, 3:25 am

নাটোরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

Reporter Name
  • আপডেট Thursday, February 5, 2026
  • 100 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নাটোরে ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী, রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক আশীষ কুমার সান্যাল ও নাটোর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সাজু আহম্মেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বই মানুষের পরম বন্ধু। নিয়মিত বই পড়ার মাধ্যমে মানুষ নিজেকে সমৃদ্ধ করতে পারে। তাই সব পাবলিক লাইব্রেরিকে সক্রিয় করার পাশাপাশি মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। তবেই একটি মেধাবী জাতি গঠন সম্ভব হবে। এ সময় বক্তারা ভালো মানের বেসরকারি গ্রন্থাগারগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা এবং বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রাও বের করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর