July 8, 2026, 9:07 pm

নাটোরের সিংড়ায় চোলাই মদসহ ৯ জন আটক

Reporter Name
  • আপডেট Wednesday, September 6, 2023
  • 101 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নাটোর :: নাটোরের সিংড়ায় চোলাই মদসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার সকাল ৯টায় উপজেলার ধাপ মানিক চাপড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো, একই উপজেলার ধাপ মানিক চাপড় এলাকার শ্যামল কুমার ও তার ভাই নিতাই কুমার, একই গ্রামের রাজ কুমার, ওদাস তীরকি, জয়ন্ত নীরা, চন্দন কুমার ও রাতাল গ্রামের সনজয় কুমার এবং সিরাজগঞ্জের খিরশিং গ্রামের তাপস কুমার ও মাথাই নগর গ্রামের নিরেশ কুমার।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আশিকুর রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ধাপ মানিক চাপড় এলাকায় ঘন্টাব্যাপী অভিযান চালানো হয়। এসময় এক হাজার তিনশত পঁচিশ লিটার চোলাই মদ জব্দ করা হয়। সেই সাথে মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচার সাথে জড়িত। পরে জব্দকৃত চোলাইমদ হতে প্রয়োজনীয় পরিমান মদ রাসায়নিক পরীক্ষা ও আদালতে বিচারিক কাজের জন্য প্রেরণ করা হয়। অবশিষ্ট মদ ঘটনাস্থলে নষ্ট করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর