November 19, 2026, 2:30 am

নাজমুল হোসেন মন্ডল গাজীপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে উল্লাস

Reporter Name
  • আপডেট Tuesday, November 17, 2026
  • 20 জন দেখেছে

মোঃ জাফর আলী:: গাজীপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবদল নেতা মোঃ নাজমুল হোসেন মন্ডল। নতুন এই দায়িত্ব পাওয়ায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মোঃ নাজমুল হোসেন মন্ডল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

নতুন দায়িত্বকে কেবল সাংগঠনিক পদ হিসেবে নয়, বরং রাজপথের দীর্ঘদিনের সংগ্রাম, রাজনৈতিক আদর্শ ও দলের প্রতি অর্পিত আমানত হিসেবে দেখছেন নাজমুল হোসেন মন্ডল।

তিনি বলেন, “এই দায়িত্ব আমার কাছে পদ নয়, রাজপথের সংগ্রাম ও আদর্শের আমানত। কোনো বাধা কিংবা প্রতিকূলতায় পিছপা হবো না। কাজের মাধ্যমে আস্থার প্রতিদান দিতে চাই, ইনশাআল্লাহ।”

দলের প্রতি অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও সাংগঠনিক দক্ষতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নতুন দায়িত্বের মধ্য দিয়ে গাজীপুর মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখার আশাবাদও ব্যক্ত করেন এই যুবদল নেতা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর