August 24, 2026, 12:11 am

নবনির্বাচিত কাউন্সিলর মোঃ মাজহারুল ইসলাম দীপুকে টিএন্ডটি বাজার ব্যবসায়ী কমিটির সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Wednesday, June 21, 2023
  • 156 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ মাজহারুল ইসলাম দীপু পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় টঙ্গীর টিএন্ডটি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান লিটনের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর মোঃ মাজহারুল ইসলাম দীপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৪ নং ওয়ার্ডের প্রবীন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন খান।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, টিএন্ডটি গরুর মাংস বাজার পরিচালনা কমিটির সভাপতি ইউনুস হাওলাদার, বিক্রমপুর জনকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ মিজানুর রহমান চৌধুরী, গোপালপুর কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আবুল হাসেম তালুকদার, আলী হোসেন ড্রাইভার, আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, খালেদ সাইফুল্লাহ সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, যুবলীগ নেতা মোঃ এনামুল খান, টি এন্ড টি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল রহিম রুবেল, গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সুমন, ৪৭ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম তুষার, উজ্জ্বল মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে কাউন্সিলর মোহাম্মদ মাজহারুল ইসলাম দীপুকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস প্রদান করা হয়েছে। পরে গণভোজের আয়োজন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর