May 31, 2026, 8:25 pm

নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর, সম্পাদক রাজু

Reporter Name
  • আপডেট Monday, February 16, 2026
  • 100 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ সংখ্যাগরিষ্ঠ পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ। নির্বাচনে ৭৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ইস্রাফিল খবির রাজু। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহীন পেয়েছেন ৪৮ ভোট।
এদিকে, সহ-সভাপতি পদে ৭৬ ভোট পেয়ে অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম টিটু, সহ-সাধারণ সম্পাদক পদে ৬৯ ভোট পেয়ে অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান জুলু নির্বাচিত হয়েছেন।
গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে লাভলী আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান, এসএম ইকবাল হোসেন, মো. শিমুল ফকির, সাহাজিয়া শারমিন মুন্নী, মিলিনা খানম ওরফে মিলি সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ জানান, মোট ১৬০ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে নির্বাচন সম্পন্ন করতে পারায় তিনি ভোটারসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান, নড়াইল আইনজীবী সমিতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, বিএনপি নেতা জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর