July 9, 2026, 4:12 am

নড়াইলে স্মার্ট বাংলাদেশে উত্তরণে করনীয় শীর্ষক মতবিনিময়সভা

Reporter Name
  • আপডেট Saturday, September 23, 2023
  • 104 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নড়াইল ::  ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ; আমাদের চ্যালেঞ্জ ও করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নড়াইল শহর প্রাথমিক বিদ্যালয় চত্বরে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নবকৃষ্ণ টিকাদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর