July 9, 2026, 12:45 pm

নড়াইলে শুরু হলো বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

Reporter Name
  • আপডেট Wednesday, October 11, 2023
  • 122 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নড়াইল :: নড়াইল জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে। আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইয়ুব খান বুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ দাসসহ অনেকে।

নড়াইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ২দিনব্যাপী এই টুর্নামেন্টে বালক-বালিকা ২টি গ্রুপে জেলার ৩টি উপজেলা ও নড়াইল পৌরসভাসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের খেলায় বালিকা গ্রুপে লোহাগড়া উপজেলা দল টাইব্রেকারে ৫-২ গোলে নড়াইল সদর উপজেলা দলকে পরাজিত করে। এছাড়া বালক গ্রুপের খেলায় লোহাগড়া উপজেলা দল ৩-২ গোলে নড়াইল সদর উপজেলাকে পরাজিত করে। বৃহস্পতিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর