July 9, 2026, 8:43 pm

দ্রুত বড় পর্দায় ফিরছেন মাহিয়া মাহি

Reporter Name
  • আপডেট Monday, October 9, 2023
  • 108 জন দেখেছে
বিনোদন ডেস্ক :: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয়ের মধ্য দিয়ে একযুগেরও বেশি সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় এ নায়িকা। তবে দুবছর দূরে ছিলেন সিনেমা থেকে। ব্যস্ত সময় পার করছেন পরিবার, সন্তান ফারিশকে নিয়ে। তবে দ্রুত বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক তিনি গণমাধ্যমে বলেন, পরিবার, আমার সন্তান ফারিশকে নিয়ে ব্যস্ত। তবে সামনের সপ্তাহ থেকেই নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমার শুটিং শুরু করব। দুবছর পর আবার কাজে ফিরব, ভাবতেই ভালো লাগছে।
তিনি বলেন, এটা মূলত একটা গল্পভিত্তিক সিনেমা। গল্পটি আবর্তিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে দেয় এমন একটি প্রতারণা চক্রকে কেন্দ্র করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই গল্প। এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আমাকে। বিশেষ করে, কোনো নায়ক বা নায়িকার চরিত্র নেই এ সিনেমায়। আমার এর আগে করা অন্যান্য কাজের চেয়ে ভিন্ন একটা কাজ হতে যাচ্ছে এটা। আর এতদিন পর আবারও ফিরছি, এটা নিয়ে আমি খুব এক্সাইটেড। বিরতির কারণে দর্শক ভুলে যেতে পারে আপনাকে এমন এক প্রশ্নে তিনি বলেন, একটুও না। আমি জানতাম আমার দর্শক আমাকে কখনো ভুলবে না। আমি যতদিন পরই ফিরি না কেন, যেভাবেই ফিরি না কেন, তারা আমার জন্য অপেক্ষা করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর