August 25, 2026, 7:52 am

‘দ্য কেরালা স্টোরি’র ওটিটি মুক্তির তারিখ ঘোষণা

Reporter Name
  • আপডেট Wednesday, February 7, 2024
  • 160 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: প্রেক্ষাগৃহে দুর্দান্ত ম্যাজিক দেখিয়েছে সুদীপ্ত সেনের বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’। আয় করে নিয়েছে ২৫০ কোটির উপরে। তবে থিয়েটারের যাদু শেষ করে ওটিটিতে মুক্তি দিতেই বেশ বিপাকে পড়েছিল সিনেমাটি। এর আগে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, ওটিটিতে মুক্তির জন্য সেভাবে কোনো প্লাটফর্ম পাচ্ছে না এটি।
কোনো ওটিটি মাধ্যম থেকে তেমন অফার পাননি বলেই জানিয়েছিলেন ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতারা। তবে সব জটিলতা কাটিয়ে অবশেষে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে ২০২৩ সালের বহুল বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি।’
‘দ্য কেরালা স্টোরি’ অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এ মুক্তি পাচ্ছে। অভিনেত্রী আদা শর্মা জানিয়েছেন, তাঁর চলচ্চিত্রটি ১৬ ফেব্রুয়ারি থেকে স্ট্রিম হবে জি ফাইভে। ওটিটি মুক্তির তারিখ ঘোষণা করে ইনস্টাগ্রামে আদা শর্মা লিখেছেন, ‘অবশেষে! প্রত্যাশিত ফিল্মটি শীগগিরই জি ফাইভে আসছে। এর আগে গত বছরের জুন মাসে সিনেমাটির ওটিটি রিলিজের গুঞ্জন উঠলেও তা হয়নি। মে মাসে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রত্যাশার বাইরে ব্যবসা করেছে বক্স অফিস থেকে। যার ফলে ওটিটিতে মুক্তি পিছিয়ে দেওয়া হয়।
নতুন বছরের শুরুতে নির্মাতারা জানান, তুমুল বিতর্ক তৈরি হওয়ার এটি ওটিটিতে মুক্তি পেতে বাধাগ্রস্থ হচ্ছে। কোনো বড় প্লাটফর্ম তাদের অফার করেনি। শুধু তাই নয়, নির্মাতারা দাবি করেন, গোটা বলিউড নাকি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে শামিল হয়েছে। বক্স অফিসে যেহেতু সিনেমাটি দারুণ সাফল্য পেয়েছে সেহেতু গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের বিরুদ্ধে জোট বেঁধেছে। মুক্তির পরপরই তুমুল বিতর্কের মুখে পড়লেও ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে ২৫০ কোটি রুপির বেশি আয় করেছে। ভারতের বেশ কয়েকটি রাজ্যে সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি হলেও ব্যাপক ব্যবসা করেছে এটি। এবার ওটিটির পর্দায় দর্শকদের জন্য হাজির হচ্ছে ‘দ্য কেরালা স্টোরি।’
এদিকে কেরালা স্টোরির সাফল্যের পর এবার নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। আর এতেও প্রধান ভূমিকায় দেখা যাবে কেরালা স্টোরি’খ্যাত আদা শর্মাকে। জানা গেছে, ভারতের মাওবাদী আন্দোলনের গল্পেই নির্মিত হচ্ছে সিনেমাটি যার নাম রাখা হয়েছে ‘বাস্তার।’ সিনেমাটির পোস্টার এবং মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর