June 1, 2026, 7:33 am

দৈনিক বিজয়বাংলার নির্বাহী সম্পাদক আরাফ রিফাতের ২৮তম জন্মদিন পালিত

Reporter Name
  • আপডেট Saturday, April 18, 2026
  • 62 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: দৈনিক বিজয়বাংলার নির্বাহী সম্পাদক, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মোঃ আরাফ রিফাতের ২৮তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, দৈনিক বিজয়বাংলার প্রকাশক ও সম্পাদক পীরজাদা মোঃ নোয়াব আলী। সঞ্চালনায় ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা। কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক গাজীপুর মহানগর যুবদল, মোঃ আলী আকব সম্পাদক প্রকাশক দৈনিক বাস্তবায়ন, মোঃ অলিদুর রহমান অলি, সভাপতি সাংবাদিক উন্নয়ন কেন্দ্র, মোঃ আশিকুর রহমান সাংগঠনিক সম্পাদক টঙ্গী রিপোর্টার্স ক্লাব, মোঃ মাসুদ আলম, সম্পাদ সাপ্তাহিক ঝুমুর, বিএম আশিকুর রহমান,প্রধান সম্পাদক শেষ খবর, মোঃ জাফর আলী, অর্থ সম্পাদক টংগী রিপোর্টার্স ক্লাব, শাকিল আল ফারুকী চিপ রিপোর্টার সাপ্তাহিক তদন্ত, মোঃ আক্তার হোসেন ঢালী, ফটো সাংবাদিক দৈনিক বিজয়বাংলা মোঃ আব্দুল কাদের প্রমুখ।
টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলী বলেন, রিফাতের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং দলের প্রতি তার নিষ্ঠার প্রশংসা করেন। “তরুণ নেতৃত্ব হিসেবে রিফাত ইতোমধ্যে গাজীপুর মহানগরে সাইবার সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও তার হাত ধরেই সংগঠন আরও এগিয়ে যাবে। এ সময় আরাফ রিফাতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর